আন্তর্জাতিক

১০০ প্রভাবশালীর তালিকায় মমতা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এ ছাড়া তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও নামও রয়েছে।

২০২১ সালের এই তালিকা বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এছাড়া টাইমের এবারের প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন ভারতে করোনাভাইরাসের টিকা তৈরির প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা।

টাইম ম্যাগাজিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে একটি লেখা প্রকাশ করা হয়েছে। এতে লেখা হয়েছে, হাওয়াই চটি পায়ে সাদা শাড়ি পরা মমতা আপসহীন নেত্রী হিসেবে এক পরিচিত মুখ। কন্যাশ্রী প্রকল্পের জন্য এর আগেও তিনি পেয়েছিলেন আন্তর্জাতিক সম্মান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াইয়েও প্রথম সারিতে তিনি। তিনি শুধু দলের নেত্রী নন, তিনিই একটি দল।

এর আগে ২০১২ সালেও টাইম ম্যাগাজিনের প্রভাবশালীর তালিকায় উঠে এসেছিল মমতার নাম। আপসহীন লড়াইয়ের কারণে ২০১১ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা। সেই বিধানসভা নির্বাচনে জয়ের মধ্য দিয়ে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। সেই থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বহাল রয়েছেন। আর এবারের বিধানসভা নির্বাচনে মমতার দল ২৯৪ আসনের মধ্যে ২১৩টি আসন পেয়ে রেকর্ড করেছে।

অন্যদিকে, টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, টাইম ম্যাগাজিনে মোদির প্রোফাইল লেখা হয়েছে, স্বাধীন ভারতের ইতিহাসে তিনজন গুরুত্বপূর্ণ নেতা হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও নরেন্দ্র মোদি। তিনি ভারতের তৃতীয় নেতা যিনি দেশটির রাজনীতিতে এত প্রভাব বিস্তার করেছেন। এ তিনজনের মতো আর কেউ ভারতের রাজনীতিতে এত প্রভাব বিস্তার করতে পারেননি। মোদির প্রোফাইল লিখেছেন সিএনএনের সাংবাদিক ফরিদ জাকারিয়া। তিনি লিখেছেন, ভারতকে ধর্মীয় নিরপেক্ষ অবস্থান থেকে হিন্দু জাতীয়তাবাদের দিকে ঠেলে দিয়েছেন মোদি। গত বছরও মোদি এই তালিকায় ছিলেন।

এছাড়া, সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা সম্পর্কে টাইম ম্যাগাজিন বলেছে, করোনাভাইরাস মহামারি এখনো শেষ হয়নি। এই মহামারির ইতি টানতে সাহায্য করতে পারবেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা