পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অত্যন্ত আপন

নিজস্ব প্রতিবেদক: উপ-নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের অভিনন্দন বার্তার জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত যত্নের সঙ্গে লালন করবো। ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তাচেতনা-মননে আমরা একে-অপরের অত্যন্ত আপন।

সোমবার (৪ অক্টোবর) পাঠানো ফিরতি চিঠিতে তিনি একথা বলেন।

মুখ্যমন্ত্রী তার চিঠিতে লিখেছেন- আপনার শুভেচ্ছাবার্তা আমি পেয়েছি। আপনাকে ও আপনার পরিবারের সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বাংলার মানুষ বরাবর আমাদের উপর আস্থা রেখেছেন, আবার রাখলেন। জনগণের এই ভরসা ও ভালোবাসাকে আমরা যোগ্য সম্মান দেবো, সুখে-দুঃখে সবসময় তাঁদের পাশে থাকবো।

মমতা ব্যনার্জি বলেন- বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের, ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তাচেতনা-মননে আমরা একে-অপরের অত্যন্ত আপন। এই সুসম্পর্ক আগামীদিনে আমরা খুবই যত্নের সঙ্গে লালন করবো।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- মমতা ব্যানার্জিকে লেখা অভিনন্দন বার্তায় পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, পারস্পরিক মঙ্গল ও উন্নয়নের স্বার্থে, আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও পরিপূরক হবে।

ড. মোমেন বলেন, টানা তৃতীয় মেয়াদে ভবানীপুর নির্বাচনী এলাকায় বিপুল বিজয়, মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও সুগভীর বিশ্বাসের প্রতিফলন। মমতা ব্যানার্জির যোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাঙ্গীণ উন্নতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা