জাতীয়

প্যান্ডোরা পেপারসে আব্দুল আউয়াল

নিজস্ব প্রতিবেদক: অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট আইসিআইজে প্রকাশিত প্যান্ডোরা পেপারসে বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর নাম এসেছে। নেপালের ধনকুবের বিনোদ চৌধুরীর সঙ্গে ব্যবসায়িক সম্পৃক্ত ব্যক্তি হিসেবে তার নাম এসেছে।

সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম, নেপাল (সিআইজে-এন) এ তথ্য প্রকাশ করেছে, যা নিয়ে প্রতিবেদন তৈরি করেছে নেপাল টাইমস।

এতে বলা হয়, বিনোদ চৌধুরী ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে সিনোভেশন নামে একটি কোম্পানির নিবন্ধন নিয়ে অর্থ পাচার করেছেন। ওই কোম্পানির সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের যেসব ব্যক্তির লেনদেন বা সংযোগের তথ্য এসেছে, সে তালিকায় রয়েছে বাংলাদেশের ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর নাম। তবে মিন্টু ওই কোম্পানির সঙ্গে কোন ধরনের লেনদেন করেছেন, তার কোনো তথ্য নেপাল টাইমসের প্রতিবেদনে নেই।

সিআইজে-এন আইসিআইজের অংশীদার সংগঠন। আইসিআইজে প্যান্ডোরা পেপারসের ডাটা উন্মুক্তভাবে প্রকাশ না করলেও অংশীদারদের সঙ্গে বিনিময় করেছে। প্যান্ডোরা পেপারস হচ্ছে আইসিআইজে প্রকাশিত প্রায় ১ কোটি ২০ লাখ নথি ফাঁসের ডকুমেন্ট। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবের, রাজনীতিবিদ ও ক্ষমতাবান ব্যক্তির অর্থ পাচার, কর ফাঁকি ও গুপ্ত সম্পদের তথ্য সামনে এসেছে। ১১৭টি দেশের ছয় শতাধিক সাংবাদিক কয়েক মাস ধরে ১৪টি উৎস থেকে নথিগুলো সংগ্রহ করেছেন। ইতোমধ্যে ৫০ জনের বেশি প্রভাবশালী রাজনীতিবিদের ওপর আইসিআইজে প্রতিবেদন প্রকাশ করেছে। আইসিআইজে তাদের 'অফশোর লিকস' ডাটাবেজ সংযুক্ত করবে।

আব্দুল আউয়াল মিন্টু দেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী। তার ব্যবসা প্রতিষ্ঠান মাল্টিমোড গ্রুপের অধীনে বীজ, জাহাজ, টেক্সটাইল, মৎস্য আহরণ, ব্যাংক ও বীমার ব্যবসা রয়েছে। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি ছিলেন।

এ ছাড়াও অন্যান্য খাতভিত্তিক ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান।

এর আগে আইসিআইজের ফাঁস করা প্যারাইডস পেপারসেও আব্দুল আউয়াল মিন্টু ও তার পরিবারের সদস্যদের নাম আসে। এ ছাড়া ২০১৮ সালে রাজস্ব ফাঁকি, সন্দেহজনক লেনদেন, বিদেশে অর্থ পাচার, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করে। মিন্টু ছাড়া আরও কয়েকজন বাংলাদেশির নাম প্যারাডাইস পেপারসে ছিল। আইসিআইজে প্রকাশিত ফাঁস করা অপর ডকুমেন্ট পানামা পেপারসেও কয়েকজন বাংলাদেশির নাম ছিলো।

আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি রিসিভ করেন হুমায়ুন কবির নামে এক ব্যক্তি।

তিনি বলেন, স্যার এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। অনেকেই যোগাযোগ করেছেন; কারও সঙ্গে কথা বলেননি। ওই পেপারে (প্যান্ডোরা পেপারস) কী বলা হয়েছে, তা জেনে প্রয়োজনে আপনাদের (সাংবাদিকদের) জানানো হবে।

প্যান্ডোরা পেপারসে নাম আসা নেপালের ধনকুবের বিনোদ চৌধুরীর বাংলাদেশে বিনিয়োগ রয়েছে। তার মালিকানাধীন সিজি ফুডস বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে এসে 'সিজি ফুডস বাংলাদেশ' নামে একটি কোম্পানি গঠন করে। শুরুতে সিজি ফুডস বাংলাদেশ আব্দুল আউয়াল মিন্টুর মালিকানাধীন কে অ্যান্ড কিউ নামে কোম্পানির ধামরাইয়ের এক লাখ ১৪ হাজার ৬৮০ বর্গফুট জায়গা এবং ৩ হাজার ২৫০ বর্গফুট অফিস স্পেস ১৫ বছরের জন্য ভাড়া নেয়। পরে মাল্ডিমোড এ কোম্পানির সঙ্গে ব্যবসায় সম্পৃক্ত হয় বলে জানা গেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা