আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে হাত মেলাতে চায় ইইউ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানকে বাঁচাতে তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। এই জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল মনে করেন, শুধুমাত্র তালেবান ক্ষমতায় আসা এবং তাদের নীতির কারণে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিৎ হবে না। এতে দেশটি আরও বিপদে পড়বে।

তিনি বলেন, দেশটিকে এবং নাগরিকদের বাঁচাতে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করা দরকার। কাবুলে কূটনৈতিক উপস্থিতি বজায় রাখবে ইইউ। দ্য গার্ডিয়ানের খবর।

ইইউ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে জোসেফ বোরেল বলেন, তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমেই কেবল আফগানিস্তানের ভবিষ্যৎ উন্নয়ন তরান্বিত করা সম্ভব।

বোরেল বলেন, তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে ইইউ জোটের দেশগুলোর দূতাবাস বন্ধ হয়েছে। এখনই সেগুলো না খুললেও ইইউর কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিতি থাকবে। আমরা কোনও রাষ্ট্র নই, তাই কাবুলে দূতাবাস খোলা যাচ্ছে না।

তিনি বলেন, আফগানিস্তানে কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানো হবে। তবে এর আগে তালেবান সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে। একইসঙ্গে এর আগে নিরাপত্তাজনিত শর্তাগুলো পূরণ করতে হবে। এ আলোচনা কেবল ভার্চুয়ালি নয়, আরও ঘনিষ্ঠভাবে এ আলোচনা হতে পারে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা