ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মাকে মেরে মাটিতে পুঁতে রাখল ছেলে

আন্তর্জাতিক ডেস্ক: মাকে খুন করে মাটিতে পুঁতে রাখল ছেলে। দুবছরের বেশি সময় নিখোঁজ থাকার ওই নারীর কঙ্কাল উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। পশ্চিমঙ্গের বর্ধমান শহরের কাছে একটি এলাকায় ঘটনাটি ঘটেছে।

অভিযুক্তের নাম নয়ন শেখ। বুধবার (১৫ সেপ্টেম্বর) নয়নকে সঙ্গে নিয়ে মাটি খুঁড়ে হাড়গোড় উদ্ধার করল পুলিশ। পুলিশ নিহতের মাথার খুলি, হাড়গোড় উদ্ধার করেছে।

আনন্দবাজার জানিয়েছে, ছোট ছেলে নয়নের সঙ্গেই থাকতেন মা সুকরানা বিবি। ২০১৯-এর জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সুকরানা। তার বড় ছেলে শেখ রাজা বহু জায়গায় খোঁজাখুজি করেও মায়ের খোঁজ পাননি। এর পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

দিন কয়েক আগে নয়নের সঙ্গে তার স্ত্রীর অশান্তি হয়। সেই কারণে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যান। পরে ভাইয়ের স্ত্রীকে ফের বুঝিয়ে শ্বশুরবাড়িতে ফিরিয়ে আনতে যান শেখ নয়নের ভাই শেখ রাজা।

বাড়ি ফিরলে নয়ন তাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার হুমকি দিয়েছেন বলে শেখ রাজাকে জানান নয়নের স্ত্রী। এ কথা শুনে নয়নের শ্বশুরবাড়ি থেকে ফিরে আসেন রাজা।

বাড়ি ফিরে স্থানীয় পুলিশ প্রশাসনকে গোটা ঘটনা তিনি জানান। এরপর অভিযুক্ত নয়নকে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেন।

বুধবার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

মাকে খুনের কারণ জিজ্ঞাসা করলে নয়ন বলেছেন, ‘মা নোংরা পথে চলে গিয়েছিল। বারণ করা হলেও শুনত না। তাই খুন করে মাটিতে পুঁতে দিয়েছি।’

বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী বলেন, উদ্ধার হওয়া খুলি এবং হাড়গোড় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজের মর্গে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা