ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কপাল কেটে ২০৪ কোটির হীরা চুরি

আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীর সবচেয়ে দামি গোলাপি হীরা। ২০১৭ সালে এই হীরার প্রেমে পড়েন মার্কিন র‌্যাপার লিল উজি ভার্ট। এরপরই গোলাপি হীরা কেনার সিদ্ধান্ত নেন। এটি কেনেন ২০৪ কোটি টাকায়। ছুরি-কাঁচি চালিয়ে হীরাটি বসান নিজের কপালে। এরপর রাতারাতি তুমুল জনপ্রিয়তা তৈরি হয় তার।

কিন্তু শেষ পর্যন্ত তার কপালে হীরা রইলো না। কপাল কেটে চুরি এই হীরা করেছেন কোন ভক্ত। মার্কিন র‌্যাপার লিল সম্প্রতি মায়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে শো-তে অংশ নেন। সেখানেই তিনি সখের গোলাপি হীরা হারান।

আন্তর্জাতিক মিডিয়াগুলোর খবরে বলা হয়েছে, ওই লাইভ শো-তে তিনি গান গাওয়ার এক পর্যায়ে দর্শকদের মাঝে চলে যান। ভক্তরা এসময় তাকে ঘিরে উচ্ছ্বাস করতে থাকেন। ভিড়ের মধ্যে কে বা কারা ক্ষিপ্র গতিতে লিলের কপাল কেটে হীরাটি চুরি করে। কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থল থেকেও পালিয়ে যায় অপরাধী।

শো-তে এমন রক্তারক্তি কাণ্ডে হতবাক আয়োজকরা। লিল অবশ্য এখন সুস্থ। তবে এই র‌্যাপার হীরার শোকে রয়েছেন।

লিল গণমাধ্যমকে জানান, হীরাটি কেউ চুরি করতে পারে, এমন শঙ্কায় ছিলেন তিনি। তাই সখের গোলাপি হীরা নিজের কপালে বসিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। তিনি হীরাটি হারিয়েছেন।

তিনি জানান, এই হীরা গয়না ডিজাইনার ইলিয়ট এলিয়েন্টের থেকে কেনেন। এটি ১১ ক্যারেটের। নিরাপত্তার জন্য হীরার বিমাও করান। গত ফেব্রুয়ারিতে অস্ত্রোপ্রচার করে হীরাটি কপালে বসান। কিন্তু পিঙ্ক ডায়মন্ড তার কপালে সইলো না। তারকার কপাল কেটে হীরা চুরির ঘটনায় সারাবিশ্ব অবাক।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা