আন্তর্জাতিক

ভারতের ৭০ শতাংশই করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের ১৩০ কোটি মানুষের মধ্যে ৬৬ থেকে ৭০ শতাংশ মানুষ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। গত জুলাইয়ে পরিচালিত এক সেরো জরিপে এই তথ্য উঠে এসেছে বলেও জানান তারা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ একজন কর্মকর্তা এই জরিপের ফল প্রকাশের পর বলেছেন, বাকিরাও আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে আছেন।

দেশটির টিকাদান বিষয়ক ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের (এনটিএজিআই) কোভিড-১৯ ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এন কে অরোরা বলেছেন, অবশিষ্ট ৩০ শতাংশ মানুষ যেকোনো সময় করোনায় আক্রান্ত হতে পারেন। এখনও যদি তারা টিকা না নেন, তাহলে করোনায় আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাদের।

তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ভারতে গড়ে দৈনিক ৩০ থেকে ৪৫ হাজার মানুষের করোনা শনাক্ত হচ্ছে; যাদের বেশিরভাগই কেরালা, পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্রের কিছু জেলা এবং দক্ষিণাঞ্চলের অন্যান্য রাজ্যের। গত জুন, জুলাই এবং আগস্টে ভারতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ে নতুন করে কোনও ধরণ শনাক্ত হয়নি।

তিনি বলেন, কোভিড-১৯ এর বেশিরভাগ টিকা সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত কার্যকর নয়। এমন পরিস্থিতিতে একজন মানুষ টিকা নেওয়ার পরও করোনার সংক্রমণ ছড়াতে পারেন বলে বারবার জোর দেওয়া হচ্ছে। যে কারণে এখনও করোনার স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার বলে মন্তব্য করেছেন তিনি।

অরোরা বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে এটি কোভিডে গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি হ্রাস করতে কার্যকর।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে তিন হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ৯৮১ জনে।

অন্যদিকে, বুধবারের তুলনায় বৃহস্পতিবার ভারতে প্রাণহানির সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩৩৮ জন। অর্থাৎ গত এক দিনে মৃত্যু কমেছে ৩১ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪১ হাজার ৭৪৯ জন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা