আন্তর্জাতিক

কাশ্মিরে ১২শ বছরের পুরনো মূর্তি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরের শ্রীনগরে মিলেছে ১২০০ বছরের পুরনো কষ্টিপাথরের মূর্তি। প্রায় একমাস আগে ঝিলাম নদীর পাড় খনন করে মূর্তিটি পাওয়া যায়।

সে সময় মূর্তিটির ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি বিশেষজ্ঞরা। তবে পরীক্ষার পর জানিয়েছেন, কষ্টিপাথরের এই মূর্তি প্রায় ১২০০ বছর পুরনো।

স্থানীয় কাশ্মিরিদের হাতে তৈরি ওই মূর্তিতে রয়েছে গন্ধর্ব শিল্পকলার ছাপ। প্রায় ৮ ইঞ্চি লম্বা এবং ৬ ইঞ্চি চওড়া মূর্তিতে দুর্গা ঠাকুর বসে আছে সিংহের ওপর।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ঝিলাম নদীর তীরে বালি খননের সময় মূর্তিটি উদ্ধার করা হয়। তবে সে সময় মূর্তিটি খেয়াল করেননি কেউ। যেই ট্রাকে বুদগামে বালি পাঠানো হচ্ছিল, সেখানেই ঠাঁই হয় মূর্তিটির।

পরে স্থানীয় এক ব্যক্তির নজরে এলে বিষয়টি জানতে পারে পুলিশ। নেয়া হয় বিশেষজ্ঞদের কাছে। তারা জাদুঘরে রেখে মূর্তিটি পরীক্ষা করেন। এরপর হস্তান্তর করেন প্রত্নতত্ত্ব বিভাগের কাছে।

কাশ্মিরের প্রত্নতত্ত্ব বিভাগের ডেপুটি ইন-চার্জ মুশতাক আহমেদ বেগ বলেন, মূর্তিটি ১০০ শতাংশ স্থানীয় শিল্পীদের হাতে তৈরি। এতে গন্ধর্ব শিল্পকলার ছাপ রয়েছে। আমাদের এখানে বিভিন্ন স্থানের শিল্পকলার নিদর্শন রয়েছে। এর মধ্যে আমাদের কাজ অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে বেশি সূক্ষ্ম।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, খ্রিস্টপূর্ব প্রথম থেকে সপ্তম শতাব্দী পর্যন্ত বর্তমান উত্তর-পশ্চিম পাকিস্তান এবং পূর্ব আফগানিস্তানে গন্ধর্ব শিল্পকলার বিস্তার ঘটেছিলো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা