সারাদেশ

মুন্সীগঞ্জে প্রাচীন মূর্তি উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলায় রাজা বল্লাল সেনের দিঘি থেকে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা জানায় এটা বাসুদের মূর্তি। তবে মূর্তিটির উপরের (মাথা) অংশ পাওয়া গেছে।

আরও পড়ুন : সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের রাজা বল্লাল সেনের দিঘিতে জমির জন্য পানির নালা করতে গেলে এ মূর্তি পাওয়া যায়। পরে স্থানীয়রা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানান্তর করেছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বারি জানান, মূর্তিটির ওজন ৪ কেজি ৭৯৮ গ্রাম। এটি কষ্টি পাথরের মূর্তি কিনা তা যাচাই-বাছাই করার জন্য ঢাকায় ল্যাব টেস্টে পাঠানো হবে। তবেই তা শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন : টিটিপির হামলায় ৪ পুলিশ নিহত

স্থানীয় শিপু হাওলাদার বলেন, রহমতুল্লাহ দেওয়ানের জমিতে পানির সেচের জন্য শ্রমিকরা নালা তৈরি করতে গেলে মূর্তিটি পাওয়া যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা মূর্তিটি উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি বিভাগে জমা দেন।

ধারণা করা হচ্ছে, এটি প্রাচীন বাংলার রাজধানীর সেন বংশের রাজা বল্লার সেনের সময়ের হাজার বছরের পুরানো প্রাচীন নিদর্শন। সেন বংশের শাষন আমলে এখানে গড়ে উঠেছিলো বহু মন্দির।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা