সংগৃহীত
সারাদেশ

দিঘিতে মিলল ১ মণ কোরাল

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় চর ঈশ্বর ইউনিয়নের কমলার দিঘিতে জাল ফেলে মিলল ১ মণ ওজনের ৩টি বিশাল আকৃতির কোরাল মাছ। মাছগুলো ঐ সময় ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়।

শুক্রবার (১৭ মে) সকালে দিঘিতে জাল ফেললে করালগুলো উঠে আসে।

আরও পড়ুন: অর্থনীতি সমিতির সম্মেলন আজ

স্থনিয়দের তথ্য মতে জানা যায়, কমলার দিঘিটি চর ঈশ্বর ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রণ করেন । শুক্রবার সকালে চর ঈশ্বর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ ও অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে জাল ফেলেন। এ সময় জাল ফেলার খবরে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ চাকমা। ১ম বার জাল ফেললে মাছগুলো জাল কেটে বের হয়ে যায়। এরপর ফের আবার জাল ফেললে ১ সাথে ৩টি বিশাল আকৃতির কোরাল মাছ ধরা পড়ে। এরপরে মাছগুলোকে রিপন বেপারী ১ হাজার টাকা কেজি দরে মোট ৪০ হাজার টাকায় কিনে নেন। মাছ গুলো দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

আরও পড়ুন: হজযাত্রীর টাকা নিয়ে এজেন্সি মালিক উধাও

চর ঈশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুল ইসলাম মহব্বত জানান, চর ঈশ্বর ইউনিয়নের কমলার দিঘিটি ইউনিয়ন পরিষদের অধীনে আছে। আজ সকালে ২ বার জাল ফেলে ৩টি ১মণ ওজনের কোরাল মাছ ধরা পরে। এরপর মাছগুলো অন্যান্য মাছের সাথে ১ হাজার টাকা কেজি দরে সর্বমোট ৪০ হাজার টাকায় কিনে নেন রিপন বেপারী।

চর ঈশ্বর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদজানান, দিঘিটির পানি কমে আসলে প্রতিবছর একই ভাবে জাল ফেলে মাছ আহরন করা হয়। এ মাছ বিক্রি করে সে টাকা ইউনিয়ন পরিষদের কোষাগারে জমা রাখা হয়েছে। মাছ গুলো বিশাল আকৃতির হওয়ায় এর ভালো দাম পাওয়া গেছে। বড় মাছটি ২০ কেজি আর বাকি ২টা মাছ ১০ কেজি করে মোট ৪০ কেজি হয়েছে।

আরও পড়ুন: বাজারের কমেনি নিত্যপণ্যের দাম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ চাকমা জানান, সাগরেই বড় বড় কোরাল পাওয়া যায় বলে জানতাম। তবে পুকুরের মধ্যে যে এই বিশাল কোরাল মাছ হয় তা আমি আজকেই ১ম দেখলাম। মাছগুলোকে দেখলেই যে কারো মন ভরে যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা