সংগৃহীত
সারাদেশ

আগুনে পুড়ল ১০ দোকান 

জেলা প্রতিনিধি: গাইবান্ধা শহরের কাচারি বাজারের চুড়িপট্টিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১০টি দোকান।

বৃহস্পতিবার (১৬ মে) রাত ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাস উল্টে নিহত ৫,আহত ১৫

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনায় অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

আরও পড়ুন: মসজিদে আগুনে পুড়ে নিহত ১১

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম রেজা নিলু বলেন, গাইবান্ধা শহরের কাচারি বাজারের চুড়িপট্টিতে রাত ১১টায় হঠাৎ করে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়। মোট পাঁচটি ইউনিটের চেষ্টায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যাওয়া ১০টি দোকানের মধ্যে রয়েছে কসমেটিক, কাপড় ও শিশুদের খাবারের দোকান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা