আন্তর্জাতিক

জেল পালানোদের না পেয়ে স্বজনদের গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের জেল থেকে পালানো ৬ ফিলিস্তিনিকে না পেয়ে তাদের স্বজনদের গ্রেফতার করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডাউন টুডেস পেপার।

জানা গেছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের আবারও ধরতে তাদের স্বজনদের গ্রেফতার করার কৌশল অবলম্বন করেছে ইসরায়েল। এজন্য পশ্চিম তীরের অন্তত ছয়টি পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে তারা। এছাড়া পলাতকদের ধরতে পশ্চিম তীরের জেনিনের সন্দেহভাজন স্থানগুলোতে ড্রোন ব্যবহারের পাশাপাশি প্রতিটি সড়কে সেনা মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলের এ কাজের সমালোচনা করছেন মানবাধিকারকর্মীরা।

হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল ও ফিলিস্তিনের পরিচালক ওমর শাকির এক টুইটে বলেছেন, কারো আত্মীয়কে জোর করে আটকে রাখা মাফিয়া স্টাইলেরই কৌশল। এটা কোন ভদ্র সমাজের কাজ নয়।

ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত কারাগারগুলোর মধ্যে অন্যতম গিলবোয়া কারাগার। কারাগারটি এতটাই সুরক্ষিত যে, সেটিকে ইসরায়েলের সিন্দুক বলা হয়। সে কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছিলেন ছয় বন্দি। এরপর থেকে তাদের ধরতে অভিযানে নামে ইসরায়েলি সেনারা।

৬ সেপ্টেম্বর ইসরায়েলের গিলবোয়া জেলখানা থেকে তারা পালিয়ে যান।

ইসরায়েলি সংবাদ সংস্থা জেরুজালেম পোস্ট জানিয়েছে, শিন বেট (ইসরায়েলের নিরাপত্তা সংস্থা), সীমান্ত পুলিশ, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দুটি সেনাদল এবং বিশেষ বাহিনীর সদস্যরা পলাতকদের খুঁজছেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে ড্রোন ও হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি সুড়ঙ্গের প্রবেশপথের ছবি দেখা যায়। এই সুড়ঙ্গ দিয়ে তারা পালিয়েছেন বলে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জানালেও পুলিশ এখনও এর সত্যতা নিশ্চিত করেনি।

ফিলিস্তিনের প্রিজনার সাপোর্ট গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতকদের একজন হচ্ছেন ফিলিস্তিনি রাজনৈতিক দল ফাতাহের সামরিক কমান্ডার জাকারিয়া জুবেইদি। বাকি পাঁচ জন হচ্ছেন- মোন্ডাল আইনফাত, মাহমাদ আরদিয়া, মোহাম্মদ আরদিয়া, ইয়াকুব কাদারী ও ইহাম কামাগি। তারা প্যালেস্টাইনি ইসলামিক জিহাদ (পিআইজে) নামক একটি দলের সদস্য।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা