আন্তর্জাতিক

আফগানিস্তানে ৬ প্রতিবেশির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেন তারা। অবশেষে আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে বিদ্রোহী গোষ্ঠী। সরকার ঘোষণা করার পর প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটি জরুরি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে পাকিস্তান।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে জানিয়েছে, বুধবার (৮ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এতে ইরানসহ আফগানিস্তানের সবগুলো প্রতিবেশী দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে ২৪ সদস্যের মন্ত্রিসভা সম্বলিত একটি অস্থায়ী সরকার ঘোষিত হওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সভাপতিত্বে বুধবার অনুষ্ঠেয় বৈঠকে আফগানিস্তানে ছয় প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। ইরান ও পাকিস্তান ছাড়া অপর চার প্রতিবেশী দেশ হচ্ছে চীন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফগানিস্তানে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হলে তার ইতিবাচক প্রভাব প্রতিবেশী দেশগুলোতে পড়বে। কাজেই দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করা প্রতিবেশী দেশগুলোর দায়িত্ব এবং সে দায়িত্ব পালনের উপায় নিয়ে আলোচনা করা হবে আজকের ভার্চুয়াল বৈঠকের প্রধান উদ্দেশ্য।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা