মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ (বামে)। ১৯৯৯ সালের ছবি।
আন্তর্জাতিক

আফগান সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী আখুন্দ

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে বিদ্রোহী গোষ্ঠী। এই সরকারের প্রধানমন্ত্রীর নাম মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তার প্রথম সহকারী প্রধান মোল্লা আব্দুল গণি বারাদার, দ্বিতীয় সহকারী প্রধান মৌলভী হান্নাফি।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘোষণা দেন সশস্ত্র ইসলামি গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ এই খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিক হাক্কানি নতুন সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে মোল্লা ইয়াকুব। এছাড়া অর্থমন্ত্রী ক্বারি দ্বীন হানিফ, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

এই সরকারের প্রধান উপদেষ্টা বা নীতি নির্ধারক হিসেবে থাকবেন বিদ্রোহী গোষ্ঠীর প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা। তিনি ধর্মীও বিধিবিধান অনুযায়ী প্রশাসন পরিচালনার জন্য কাজ করবেন। তার হাতেই থাকবে সরকারের সর্বময় ক্ষমতা।

বিদ্রোহী গোষ্ঠী এর আগে অর্থমন্ত্রী, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছিল। আগের ঘোষিত ৪ মন্ত্রণালয়ের মধ্যে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষায় পরিবর্তন এসেছে। তখন গুল আগা ছিলেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম, প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আবদুল কাইয়ুম জাকির এবং উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন আবদুল বাকি হাক্কানি।

মোল্লা মোহাম্মদ ফাজিল সহকারী প্রতিরক্ষামন্ত্রী, শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই সহকারী পররাষ্ট্রমন্ত্রী, মৌলভী নূর জালাল সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সহকারী তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।

মোল্লা মোহাম্মদ ইউনুস আখুন্দজাদা গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রী, মোল্লা আব্দুল মান্নান ওমারি গণপূর্ত মন্ত্রী, মোল্লা মোহাম্মদ ঈসা আখুন্দ খনি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী, মৌলভী নূর মোহাম্মদ সাদিক হজ ও ধর্মমন্ত্রী, মৌলভী আব্দুল হাকিম শারিয়ে বিচারমন্ত্রী, মোল্লা নূরুল্লাহ নূরী সীমান্ত ও আদিবাসী বিষয়ক মন্ত্রী, খলিলুররহমান হাক্কানি শরণার্থী বিষয়ক মন্ত্রী, শেখ মোহাম্মদ খালিদ দাওয়াত-উ-এরশাদ বিষয়ক মন্ত্রী।

কারি ফাশিউদ্দিন সেনাপ্রধান। আব্দুল হক ওয়াসি গোয়েন্দাপ্রধান, মোল্লা তাজমির জাভেদ প্রথম সহকারী প্রধান ও মোল্লা রহমতুল্লাহ নাজীব প্রশাসনিক সহকারী প্রধান। হাজি মোহাম্মদ ইদ্রিস কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক, আহমাদ জান আহমাদি প্রেসিডেন্টের প্রশাসনিক কার্যালয়ের পরিচালক। মোল্লা আব্দুলহক আখুন্দ সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী (মাদক নিয়ন্ত্রণ)।

বিদ্রোহী গোষ্ঠী ১৯৯৬ সালে প্রথমবারের মতো আফগানিস্তানের ক্ষমতায় আসে। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হয়। ওই সময় কঠোর শরিয়া আইন প্রয়োগের মাধ্যমে দেশ শাসন করে তারা। এবার নমনীয় ও মধ্যমপন্থায় দেশ শাসনের প্রতিশ্রুতি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা