আন্তর্জাতিক

জেল পালানো ৬ ফিলিস্তিনির জন্য হামাসের মিষ্টি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দি পালানোর ঘটনায় গাজায় মিষ্টি বিতরণ করেছে হামাস। এবং ছয় ফিলিস্তিনিকে হিরো হিসেবে অভিহিত করেছে সংগঠনটি। একে ফিলিস্তিনের বিজয় হিসেবেও দেখছে তারা।

এ বিষয়ে হামাসের মুখপাত্র ফাউজি বারহোম বলেন, ইসরায়েলের জেল থেকে পালিয়ে তারা সাহসের পরিচয় দিয়েছেন। নিপীড়িত ফিলিস্তিনিদের কাছে তারা রোল মডেল হয়ে থাকবেন। এমনকি এই ঘটনার মাধ্যমে তাদের মুক্তির লড়াই আরও দৃঢ় হলো বলেও মন্তব্য করেন বারহোম।

ইসরাইলের উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগারে একই সেলে বন্দি ছিলেন ৬ ফিলিস্তিনিরা। সেখান থেকে তারা সুড়ঙ্গ বানিয়ে পালিয়ে বের হয়ে যায়। কারাকক্ষের টয়লেটে ওই সুড়ঙ্গ তৈরি করেন তারা।

তবে পালিয়ে যাওয়া একজনকে শনাক্ত করতে পারে ইসরাইলি কর্তৃপক্ষ। তিনি পশ্চিমতীরের জেনিন শহরের ফাতাহ আন্দোলনের আল-আকসা ব্রিগেডের সাবেক কমান্ডার জাকারিয়া জুবায়েদী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা