আন্তর্জাতিক

মমতার ভাগ্য নির্ধারণ ৩০ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের ভবানিপুর আসনে আগামি ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির নির্বাচন কমিশন উপনির্বাচনের এ তারিখ ঘোষণা করেছে।

এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী থাকতে হলে এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়লাভ করতেই হবে।

ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিশেষ অনুরোধে ভবানিপুর আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে কমিশন কোভিড-১৯ সুরক্ষার যাবতীয় বিধিনিষেধ সাধ্যমত অনুসরণের চেষ্টা করবে বলেও জানানো হয়েছে।

গত ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক না হওয়ায় সংবিধানের নিয়ম অনুযায়ী, তাকে ৬ মাসের মধ্যে নির্বাচন জিতে আসতে হবে। তাই উপনির্বাচনের জন্য তদবির চালাচ্ছিল তৃণমূল।

যদিও করোনাভাইরাস পরিস্থিতির জন্য উপনির্বাচনের বিরোধিতা করে আসছিল বিজেপি। শেষপর্যন্ত উপনির্বাচন নিয়ে বিজেপির আপত্তি ধোপে টেকেনি। শুধুমাত্র ভবানীপুরেই উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা