আন্তর্জাতিক

আফগানিস্তানের সরকারি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে গুগল

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান সরকারের বেশ কয়েকটি ই-মেইল অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে গুগল। বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় সূত্র জানিয়েছেন, পুরোনো সরকারি কর্মকর্তা এবং তাদের আন্তর্জাতিক সহযোগীদের ছেড়ে যাওয়া ডিজিটাল কাগজপত্রের অবশেষ চুরি হওয়ার আশঙ্কায় সাময়িকভাবে এসব ই-মেইল অ্যাকান্টস বন্ধ করে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র সমর্থিত পুরনো আফগানিস্তানের সরকার হটিয়ে তালে বান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরের কয়েক সপ্তাহ ধরে বায়োমেট্রিক ও আফগান পেরোল ডাটাবেজ নিয়ে আশঙ্কা তৈরি হয়। অনেকেই মনে করেন এসব তথ্য শত্রুদের খুজেঁ বের করতে ব্যবহার করতে পারে তালে বান।

শুক্রবার অ্যালফাবেট ইনক’স গুগলের এক বিবৃতিতে আফগান সরকারের ই-মেইল অ্যাকাউন্ট ব্লক রাখার কথা নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, তারা আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন আর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর নিরাপত্তার কারণে সাময়িক ব্যবস্থা নিচ্ছেন।

পুরোনো সরকারের এক কর্মী রয়টার্সকে বলেছেন, তা লেবান পুরোনো কর্মকর্তাদের ই-মেইল নিয়ন্ত্রণে নিতে চাইছে। গত মাসে আরেক কর্মী জানান, তালে বান তাকে তার মন্ত্রণালয়ের সার্ভারে থাকা তথ্য সংরক্ষণের নির্দেশ দেয়। ওই কর্মী বলেন, আমি সেটা করলে তারা মন্ত্রণালয়ের পুরোনো নেতাদের সরকারি যোগাযোগ এবং তথ্য হাতে পেয়ে যেতো।

ওই কর্মী জানান, তিনি তালেবা নের আদেশ অমান্য করেন আর তারপরে আত্মগোপনে চলে যান। তার নিরাপত্তা জনিত কারণে রয়টার্স তার নাম এবং মন্ত্রণালয়ের নাম প্রকাশ করেনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা