আন্তর্জাতিক

আফগানে সমন্বিত সরকারের পরিকল্পনা বিদ্রোহী গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে একটি সমন্বিত তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে বিদ্রোহী গোষ্ঠী। শুক্রবার সংগঠনটির মধ্যেকার এক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।

এতে বলা হয়, আফগানিস্তানে যতগুলো জাতিগোষ্ঠী বা সম্প্রদায় রয়েছে তাদের সবাইকে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। এছাড়া জানানো হয়েছে, নতুন সরকারে থাকার জন্য প্রায় ১২ নেতার কথা ভাবা হচ্ছে। তবে এই সরকার কতদিন আফগানিস্তান পরিচালনা করবে তা পষ্ট করে জানানো হয়নি প্রতিবেদনে।

বিদ্রোহী গোষ্ঠীর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, এই সরকারের প্রধান হিসেবে একজন 'আমিরুল মুমিনিন' আফগানিস্তানের ইসলামি আমিরাতের নেতৃত্ব দেবেন। এই নামটি তালেবানের দেয়া। এছাড়া ভবিষ্যতের সরকার গঠন ও মন্ত্রীদের মনোনয়নের জন্য সর্বোচ্চ নেতৃত্বের এক কাউন্সিল গঠন করা হবে।

এদিকে সরকার গঠনের দিকে অনেক দূর এগিয়েও গেছে বিদ্রোহী গোষ্ঠী।

সংগঠনটির পক্ষ থেকে দেশটির বিচার, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, তথ্য ও রাজধানী কাবুল বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা