আন্তর্জাতিক

পানশির নিয়ে সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কৌশলগত পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে তালেবানের সঙ্গে আহমেদ মাসুদের সমঝোতা হয়েছে। আফগানিস্তানের জাতীয় বীর হিসেবে খ্যাত সাবেক মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের সঙ্গে বৃহস্পতিবার তালেবানের এ সমঝোতা হয়।

মাসুদের সঙ্গে আলোচনা করার জন্য কাবুল থেকে তালেবানের একটি প্রতিনিধিদল আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারে ছুটে গিয়েছিল। সাবেক আফগান সংসদ সদস্য আব্দুল হাফিজ মানসুরের বরাত দিয়ে আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া এ খবর জানিয়েছে। মানসুর বলেন, বৈঠকে দু’পক্ষ এই সমঝোতায় উপনীত হয়েছে যে, কেউ কারো অবস্থানে হামলা চালাবে না এবং পাঞ্জশিরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাবে। এর অর্থ হচ্ছে আপাতত পাঞ্জশির আহমেদ মাসুদের নেতৃত্বাধীন যোদ্ধাদের নিয়ন্ত্রণেই থাকছে।

আফগানিস্তানে এই প্রথম আহমেদ মাসুদের সঙ্গে কোনো তালেবান প্রতিনিধিদলের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো। ১৯৯৭ সালে তালেবানের হামলায় সাবেক মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদ নিহত হয়েছিলেন।

বৃহস্পতিবারের বৈঠকের আগে তালেবান হুমকি দিয়েছিল, আহমেদ মাসুদের সঙ্গে আলোচনায় সমঝোতা অর্জিত না হলে বলপ্রয়োগ করে পাঞ্জশিরের নিয়ন্ত্রণ গ্রহণ করা হবে। কিন্তু মাসুদ প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তিনি ওই উপত্যকার নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দেবেন না। তিনি বলেছেন, আলোচনায় সমঝোতা না হলে লড়াই করার জন্য তার যোদ্ধারা প্রস্তুত রয়েছে। আফগানিস্তানে পাঞ্জশির হচ্ছে একমাত্র অঞ্চল যেটির ওপর এখনো তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা