আন্তর্জাতিক

কাবুলে হামলার নির্দেশ বাইডেনের!

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলাকারীদের উপযুক্ত জবাব দিতে মার্কিন সেনাবাহিনীকে হামলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেছেন, যারা এই হামলা চালিয়েছে, যারা আমেরিকার ক্ষতি করতে চায়, তারা এটা জেনে রাখুক যে আমরা ক্ষমা করব না। আমরা তাদের ধরব। এই হামলার জন্য দায়ীদের মূল্য দিতে হবে।

হামলায় নিহত মার্কিন সেনাদের 'নায়ক' অভিহিত করে বাইডেন বলেন, আমরা সন্ত্রাসীদের কারণে নিবৃত্ত হব না। আমি আমার কমান্ডারদের আইএসআইএসের নেতৃত্ব ও স্থাপনার ওপর হামলা চালানোর জন্য অভিযানের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছি।

হামলার পর হোয়াইট হাউস থেকে এ বক্তব্য দেন আবেগাক্রান্ত বাইডেন। খবর এএফপির।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভয়াবহ ওই বিস্ফোরণে ১২ মার্কিন সেনাসহ অন্তত ৯০ জন নিহত হন। আহত হন ১১২ জনের বেশি। নিহত ও হতাহতদের মধ্যে বেসামরিক আফগান নারী ও শিশুও রয়েছে।

রয়টার্স জানিয়েছে, বিমানবন্দরের বাইরে জোড়া এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

এদিকে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিস্ফোরণের জন্য বিদেশি সেনা উপস্থিতিকে দায়ি করে বলেছেন, এতে বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা আহত হয়েছে।

বৃহস্পতিবার হামলার আগেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের হামলার বিষয়ে সতর্ক করে বার্তা দেয়। তারা নিজ দেশের নাগরিকদের বিমানবন্দর এলাকা পরিহার করতে এবং যারা ইতিমধ্যে বিমানবন্দর এলাকায় রয়েছেন তাদের সে স্থান ত্যাগ করার নির্দেশ দেয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা