আন্তর্জাতিক

আফগানদের অর্থ ফেরত দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সশস্ত্র বিদ্রোহি গোষ্ঠীর বিপুল অঙ্কের অর্থ সচল করার প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে মানতে হবে নির্দিষ্ট কিছু শর্ত। শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলনের পক্ষ থেকে এই প্রস্তাব দেন তিনি।

এরমধ্যের প্রধান শর্ত আগামী ৩১ আগস্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আফগানিস্তান থেকে বিদেশি ও দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদের সরানো সম্ভব না হলে জি-৭ ভুক্ত দেশগুলোর যে সব বাহিনী সেখানে কাজ করছে তাদের অভিযানের সময়সীমা বাড়ানো।

নারীদের শিক্ষার সুযোগ প্রদান করার পাশাপাশি আফগানিস্তানকে জঙ্গিবাদের ঘাঁটি হিসেবে ব্যবহার না করা এবং মাদক চোরাচালান প্রতিহত করতে হবে তালেবানকে। অবশ্য কিছুদিন আগে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, আর আফিম উৎপাদনে যাবে না তারা। গোষ্ঠীটির অর্থ যোগানের অন্যতম উৎস আফিম।

জরুরি ভার্চুয়াল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস বলেন, তালেবান নেতারা শর্ত মেনে নিলে জব্দকৃত তহবিল পুনরায় সচল করার অনুমতি প্রদান করবে জি-৭ এর দেশগুলো।
জনসনের এমন প্রস্তাবের বিষয়ে তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গতকালের বৈঠকে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতির বিষয়টিও উত্থাপন করা হয়। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আফগানিস্তানের জরুরি রিজার্ভ-এর ৩৩০ মিলিয়ন পাউন্ড অর্থ জব্দ করে। এমন সংকটের মধ্যেই মঙ্গলবার বিশ্ব ব্যাংকও আফগানিস্তানে অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটি সামনে মারাত্মক অর্থ সংকটে পড়তে যাচ্ছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা