আন্তর্জাতিক

যত দ্রুত কাবুল ছাড়তে পারি, ততই মঙ্গল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো কাবুল থেকে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্নের সময়সীমা বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানালেও বাইডেন সেটি কানে তোলেননি বলেই মনে হচ্ছে। প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, কাবুল থেকে প্রত্যাহার প্রক্রিয়া যত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি, ততই মঙ্গল।

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য ৩১ শে অগাস্টের মধ্যে প্রত্যাহারের যে সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র সেই সময়সীমার মধ্যেই তাদের উদ্ধার অভিযান শেষ করতে চায়।

পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, আগের পরিকল্পনায় কোন রদবদলের সময় এখনো আসেনি। কিন্তু মঙ্গলবার (২৪ আগস্ট) জি-সেভেন দেশগুলোর যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি এই সময়সীমা বাড়িয়ে মার্কিন সৈন্যরা যেন আরও কিছুদিন কাবুল বিমানবন্দরে থাকে, সেজন্যে চাপ দেন।

তবে বিদ্রোহী গোষ্ঠী এরই মধ্যে হুঁশিয়ার করে দিয়েছে যে, বিদেশি সৈন্যদের অবস্থানের সময়সীমা বাড়ানো হলে সেটি হবে চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

রয়টার্স বার্তা সংস্থা জানাচ্ছে, মার্কিন সৈন্যদের অবস্থানের সময়সীমা বাড়ানো হবে কিনা, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সেব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন সিদ্ধান্ত নেবেন।

পেন্টাগনের একজন কর্মকর্তা বলেছেন, তারা যাতে সময় হাতে রেখে প্রস্তুতি নিতে পারেন, সেভাবেই সিদ্ধান্তটি নেয়া হবে।

কাবুল বিমানবন্দরে এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছে, যারা আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া।

হোয়াইট হাউজের হিসেব অনুযায়ী, এ পর্যন্ত যুক্তরাষ্ট্র কাবুল থেকে ৪৮ হাজার মানুষকে আকাশপথে উদ্ধারে সহায়তা করেছে। তালেবান বিদ্যুৎ গতিতে আফগানিস্তানের বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার পর এই উদ্ধার অভিযান শুরু হয়।

কেবল আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার অঞ্চলটিই এখনো বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। সেখানে বিদ্রোহী গোষ্ঠী বিরোধী একটি বাহিনী প্রতিরোধ লড়াই চালিয়ে যাওয়ার কথা বলছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভ্যান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রায় প্রতিদিনই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে বিভিন্ন রাজনৈতিক এবং নিরাপত্তা চ্যানেল দিয়ে। কিন্তু এখনো তালেবানের সঙ্গে সরাসরি কোন আলোচনার কথা প্রেসিডেন্ট বাইডেন ভাবছেন না।

তিনি বলেছেন, যত আমেরিকান আফগানিস্তান ছাড়তে চায় তাদের সবাইকে ৩১শে অগাস্টের সময়সীমার মধ্যেই উদ্ধার করে আনা সম্ভব বলে তার বিশ্বাস। তবে বাইডেন প্রতিদিনের পরিস্থিতি পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

যুক্তরাজ্যসহ অনেক দেশই মনে করছে, ৩১শে অগাস্টের মধ্যে আসলে উদ্ধার অভিযান শেষ হবে না।

স্পেন বলেছে, কাবুলে তাদের মিশনে যারা ছিল, এবং যেসব আফগান তাদের সঙ্গে কাজ করেছে, সবাইকে এই সময়সীমার মধ্যে উদ্ধার করা যাবে না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন , তারা যত বেশি মানুষকে সম্ভব উদ্ধার করার চেষ্টা করবেন, কিন্তু তারপরও কিছু মানুষ সেখানে উদ্ধারের অপেক্ষায় থেকে যাবেন।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন এর আগে। তিনি স্বীকার করেছেন যে, মার্কিন সৈন্যদের উপস্থিতি ছাড়া ব্রিটেনের পক্ষে কাবুল বিমানবন্দরে উদ্ধার অভিযান চালানো সম্ভব হবে না।

সুত্র: বিবিসি
সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা