আন্তর্জাতিক

কাশ্মিরকে ‘মুক্ত’ করতে প্রস্তুত আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা নিলম ইরশাদ শেখ বলেছেন, আফগানিস্তান দখল করা বিদ্রোহী গোষ্ঠী কাশ্মিরকে মুক্ত করতে ইসলামাবাদকে সহযোগিতায় প্রস্তুত। এক টেলিভিশনে আলোচনায় তিনি একথা বলেছেন।

পাকিস্তান সরকারের পররাষ্ট্রনীতির সাফল্যের কথা বলতে গিয়ে নিলম ইরশাদ শেখ বলেন, বিশ্বের সব দেশে সবুজ পাসপোর্টকে শ্রদ্ধা করা হয়। আমরা রেমিট্যান্স ও বিনিয়োগ পাচ্ছি। অনেক বেশি রাজস্ব আয় হয়েছে। পুরো বিশ্ব পাকিস্তানের কথা স্বীকার করছে, হোক তা তুরস্ক বা মালয়েশিয়ার সরকার। এমনকি আফগানিস্তানে, বিদ্রোহী গোষ্ঠীরা বলছে আমরা তোমাদের সঙ্গে রয়েছি এবং কাশ্মিরকে মুক্ত করতে তোমাদের সঙ্গে আমরা যোগ দেব।

এসময় অনুষ্ঠানটির সঞ্চালক জানতে চান, আপনি কি বুজতে পারছেন এই মাত্র যা বলেছেন? এই অনুষ্ঠান সারা বিশ্ব ও ভারতে দেখা যাবে।

জবাবে নিলম বলেন, যখন আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠীর প্রতি অন্যায় হচ্ছিল আমরা তাদের সমর্থন করেছিলাম। এখন আমরা যখন অন্যায়ের শিকার হচ্ছি বিদ্রোহী গোষ্ঠী কাশ্মিরে জয়ী হতে সহযোগিতা করবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা