আন্তর্জাতিক

আফগানিস্তান ছাড়তে মরিয়া যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: নির্ধারিত সময়ের মধ্যেই আফগানিস্তান ছাড়তে মরিয়া ওঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ৩১ আগস্টের মধ্যেই আমেরিকান নাগরিক ও সহযোগী আফগানদের যত দ্রুত সম্ভব দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন বলছে, বেঁধে দেয়া সময়সীমা বাড়ানোর বিষয়ে তারা আপাতত ভাবছে না। তবে আসন্ন জি-৭ ভার্চুয়াল সম্মেলনে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সময় বাড়ানোর বিষয়ে চাপ সৃষ্টি করতে পারে।

এদিকে আফগানিস্তানের তরফ থেকে বিবিসিকে বলা হয়েছে, প্রত্যাহার প্রক্রিয়ার সময়সীমা কোনোভাবে বাড়ানো হলে তা হবে উভয়পক্ষের চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

হোয়াইট হাউসের তথ্য মতে, গত ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৪৮ হাজার মানুষকে কাবুল থেকে তারা সরিয়ে নিয়েছে। যার মধ্যে সোমবারই (২৩ আগস্ট) ১০ হাজার ৯০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রত্যাহারের এই সময়সীমা বাড়ানোর বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পেন্টাগনকে যথাযথ প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেবেন বাইডেন।

এদিকে গত সপ্তাহে হাজার হাজার আফগান কাবুল বিমানবন্দরে ভিড় করেন। তারা যেকোনো উপায়ে দেশ ছাড়তে ইচ্ছুক। কানাডার একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের বর্তমান পরিস্থিতিতে সহিংসতা আরও সাধারণ বিষয় হয়ে উঠেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা