আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে হুড়োহুড়িতে ৭ জন নিহত হয়েছে। সশস্ত্র বাহিনী দেশটির শাসনক্ষমতা গ্রহণের পর সাধারণ আফগানদের মধ্যে সৃষ্ট আতঙ্কে দেশছাড়ার হিড়িকের মধ্যেই এই ঘটনা ঘটলো।

রোববার (২২ আগস্ট) এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। নিহতদের সবাই বেসামরিক সাধারণ আফগান নাগরিক। অবশ্য রোববার এই বিবৃতি প্রকাশ করা হলেও কবে এই প্রাণহানির ঘটনা ঘটেছে, সেটি পরিষ্কার করা হয়নি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশত্যাগে ইচ্ছুক মানুষদের ভিড়ের মধ্যে নিহত সাতজন সাধারণ আফগান নাগিরকের পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এখনও অনেক বেশি চ্যালেঞ্জিং। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে যতটা সম্ভব নিরাপদে সবাইকে বের করে আনার কাজ করে যাচ্ছি আমরা।

এদিকে বার্তাসংস্থা এপি জানিয়েছে, দেশ ছাড়তে ইচ্ছুক আতঙ্কিত আফগানরা বিমানবন্দরে জড়ো হওয়ার পর সৃষ্ট বিশৃঙ্খলার কারণে ৭ জন নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।

বার্তাসংস্থাটি বলছে, দেশ ছাড়তে ইচ্ছুক আফগান নাগরিকরা জড়ো হওয়ার পর তাদেরকে সরাতে ফাঁকা গুলিবর্ষণ করে সশস্ত্র বাহিনীর যোদ্ধারা। এতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদদলিত হয়ে ৭ জন নিহত হয়।

এদিকে সাতজন সাধারণ আফগান নাগিরকের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বিবিসি জানিয়েছে, বর্তমানে প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরটি নিয়ন্ত্রণ করছে। এছাড়া আটকে পড়াদের ফিরিয়ে নেয়ার ফ্লাইট চলাচল নিশ্চিত করতে বিমানবন্দরে প্রায় ৯০০ ব্রিটিশ সেনাও মোতায়েন রয়েছে।

তবে বিমানবন্দরের বাইরের সকল রাস্তা ও চেকপয়েন্টগুলোতে পাহারা দিচ্ছে সশস্ত্র বাহিনীর যোদ্ধারা। বিমানবন্দরে যাওয়ার সড়কও তাদের দখলে। যথাযথ ভ্রমণ নথিপত্র না থাকলে দেশ ছাড়তে ইচ্ছুক আফগান নাগরিকদেরকে বিমানবন্দরের উদ্দেশে যেতে দিচ্ছে সশস্ত্র বাহিনী।

অন্যদিকে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর হামলার আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সম্ভাব্য হামলার বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতাও জারি করেছে দেশটি।

যুক্তরাষ্ট্র বলছে, আইএসের আফগানিস্তান শাখা এই হামলা চালাতে পারে। আর তাই আফগান ভূখণ্ডে অবস্থান করা মার্কিন নাগরিকদেরকে আপাতত কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে দেশটি।

শনিবার জারি করা ওই নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, কাবুল বিমানবন্দরের গেটের বাইরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে সংশ্লিষ্ট এলাকা থেকে মার্কিন নাগরিকদের দূরে থাকতে নির্দেশ দেয়া হলো। এতে আরও বলা হয়েছে, কেবল যেসব ব্যক্তিকে মার্কিন সরকারের প্রতিনিধি ভ্রমণের জন্য অনুমোদন দেবেন, তারাই (কাবুল বিমানবন্দরে) যেতে পারবেন।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, আফগান পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং মার্কিন নাগরিকসহ আটকে পড়াদের সরিয়ে নিতে বিকল্প রুট খোঁজা হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা