আন্তর্জাতিক

আফগানদের ঠেকাতে গ্রিস সীমান্তে দেয়াল

আন্তর্জাতিক ডেস্ক: আফগান শরণার্থীদের ঠেকাতে গ্রিস তাদের সীমান্দে দেয়াল দিচ্ছে। এরইমধ্যে ৪০ কিলোমিটার দেয়াল তোলা হয়েছে। পাশাপাশি নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে দেশটির সরকার।

২০১৫ সালে ইউরোপে শরণার্থীদের ঢল নামে। তখন ইইউ’র কয়েকটি দেশ তাদের আশ্রয় দেয়। এবার সশস্ত্র গোষ্ঠী দখলে আফগানিস্তান। তাই দেশ ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। অনেক আফগান নিজেদের মতো করে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন।

এমন পরিস্থিতিতে গ্রিসের নাগরিক সুরক্ষামন্ত্রী মিকালিস ক্রিসোচয়েডিস বলেন, ছয় বছর আগের শরণার্থীর ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের সীমান্ত সুরক্ষিত। আফগান অভিবাসীদের দায়িত্ব নেওয়ার জন্য তুরস্ক ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পরই এই মন্তব্য করলেন গ্রিসের মন্ত্রী।

মধ্যেপ্রাচ্যে যুদ্ধের কারণে ২০১৫ সালে প্রায় ১০ লাখ মানুষ তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশ করে। অনেকে সাগর পথে নৌকা দিয়েও প্রচেষ্টা চালায়। তখন ৬০ হাজার লোক গ্রিসে অবস্থান করে, আর অন্যদের আশ্রয় হয় একাধিক দেশে ।

গত রোববার রাজধানী কাবুল দখল করে । এরপর থেকে দেশ ছাড়তে থাকে স্থানীয়দের পাশাপাশি বিদেশি নাগরিকরা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা