আন্তর্জাতিক

কিউবায় আরও দুই টিকার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক: কিউবা সরকার জরুরি ব্যবহারের জন্য দেশের তৈরি আরও দুটি করোনা টাকার অনুমোদন দিয়েছে। শুক্রবার দ্বীপ দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলেছে, কঠোর মূল্যায়ন প্রক্রিয়া শেষে সোবেরানা প্লাস এবং সোবেরানা ০২ ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়। দুটি সোবেরানা টিকা পরিপূরক।

গত মাসে কিউবা প্রথম লাতিন আমেরিকার দেশ হিসেবে দেশে তৈরি আবদালা ভ্যাকসিনের অনুমোদন দেয়। একই সময়ে দেশটিতে উচ্চ সংক্রমণ হার বিরাজ করছিল।

সিইসিএমইডি পরিচালক ওলগা লিডিয়া জ্যাকোবো বলেছেন, টিকার কার্যকারিতা সম্পর্কিত সমস্ত ফলাফল মূল্যায়ন করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, সোবেরানা টিকা ৯১.২ শতাংশ কার্যকর। সোবেরানা ০২ ভ্যাকসিনের দুই ডোজের পর তৃতীয় ডোজ হিসেবে সোবেরানা প্লাস ভ্যাকসিন নিতে হবে। তবে আবদালার তিনটি ডোজ নিতে হবে।

ক্লিনিক্যাল টেস্টিংয়ের অংশ হিসেবে কিউবা গত মে থেকে সবচেয়ে সংক্রমিত এলাকায় সোবেরনা ও আবদালা ভ্যাকসিন ব্যবহার করে আসছে। ৩০ লাখের বেশি কিউবান ৩টি ডোজ পেয়েছে, ৪৩ লাখ দুই ডোজ এবং ৪৮ লাখ লোক কমপক্ষে একটি ডোজ পেয়েছে।

করোনায় কিউবায় ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭০০ বেশি লোক আক্রান্ত হয়েছে এবং ৭৮ জন মারা গেছেন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৫ লাখ ৬৪ হাজার এবং মোট ৪ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা