আন্তর্জাতিক

আফগানিস্তানে মুছে ফেলা হচ্ছে নারীদের ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সশস্ত্র গোষ্ঠী দেশ দখলে আফগানিস্তানের রাজধানী কাবুল। তারা দখলে নেওয়ার পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করেছে। আর এই বদলে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে, কাবুলজুড়ে দেওয়ালে দেওয়ালে আঁকা নারীদের ছবি মুছে ফেলার পাশাপাশি বিজ্ঞাপনের বিলবোর্ডও গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে।

তড়িৎ গতির অভিযানের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠী সদস্যরা একের পর এক প্রদেশ দখল করে নেওয়ার পর গত রোববার রাজধানী কাবুলে ঢুকে পড়ে। কাবুল দখলের মুখে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ায় এখন সরকার গঠনের দিকে এগোচ্ছে সশস্ত্র গোষ্ঠী।

সশস্ত্র গোষ্ঠী ক্ষমতায় ফিরে আসায় অতীতে তাদের নিষ্ঠুর শাসনের ভয় তৈরি হয়েছে আফগানিস্তানজুড়ে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠীর শাসনের সময় নারীদের শিক্ষা এবং চাকরির অধিকার ছিলো না। তারা কোনও পুরুষ সঙ্গী ছাড়া একা বাড়ি থেকে বের হতে পারতেন না।

২০০১ সালে টুইন টাওয়ার আক্রান্ত হওয়ার পর আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের অভিযানে তালেবানের সরকার পতনের দুই দশকে দেশটিতে এক সময়ের নিষিদ্ধ শত শত বিউটি পার্লার কাবুলে আবারও চালু হয়। এসব পার্লারে নারীরা মেক-আপ এবং ম্যানিকিউরের ব্যবসা করেন। তালেবানের শাসনের সময় নারীদের জনসম্মুখে আপাদমস্তক ঢেকে আসা বাধ্যতামূলক করা হয়েছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা