আন্তর্জাতিক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন সাবরী

আন্তর্জাতিক ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার ইতিহাসে নবম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ইসমাইল সাবরী ইয়াকুব। নিয়োগের বিষয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিভিন্ন দলের প্রধানদের সঙ্গে আলোচনায় বসেছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ।

নতুন প্রধানমন্ত্রী যাচাইয়ের জন্য মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর নির্দেশে দেশটির ২২০ জন সংসদ সদস্যদের কাছে অনলাইন ভোট চাওয়া হয়েছিল যার সময়সীমা ছিল বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত।

এরই পরিপ্রেক্ষিতে দেশটির দেওয়ান রাকায়াতের স্পিকার দাতুক আজহার আজিজান হারুনের কাছে সংসদ সদস্যদের অংশ্রগ্রহণে অনলাইন ভোটিংয়ে ১১৫ ভোট পেয়ে এগিয়ে আছেন দাতোক সেরি ইসমাইল সাবরী ইয়াকুব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম পেয়েছেন ১০৫ ভোট।

এদিকে দেশটির নতুন সরকার গঠন এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার (১৯ আগস্ট) দলীয়প্রধানদের সঙ্গে আলাদাভাবে বিশেষ বৈঠক ডেকেছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ।

ধারণা করা হচ্ছে, ইসমাইল সাবরী প্রধানমন্ত্রী হলে সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন উপদেষ্টা বা পরামর্শদাতা হতে পারেন।

এর আগে বিরোধীদের চাপের মুখে অবশেষে পদত্যাগ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর সোমবার (১৬ আগস্ট) মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহর বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্যরাও পদত্যাগ করেছেন।

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে সারাক্ষণ চাপে ছিলেন তিনি।

সম্প্রতি সেই চাপ আরও বেড়ে যায়। তার দলের কয়েকজন আইনপ্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনে যোগ দেয়।

এ ছাড়া করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে।

জুলাইয়ের শেষে তার পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় বিক্ষোভ শুরু হয়, এর জেরে গত ৪ আগস্ট এক টেলিভিশন ভাষণে মুহিউদ্দিন ইয়াসিন ঘোষণা করেন, পার্লামেন্টের সদস্যরা তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত কি না, যাচাই করতে আগামী সেপ্টেম্বরে দেওয়ান রাকাইতে আস্থাভোট চান তিনি। আগামী সেপ্টেম্বরে পার্লামেন্টে আস্থা ভোটের কথা থাকলেও এর আগেই পদত্যাগ করলেন মুহিউদ্দিন ইয়াসিন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা