আন্তর্জাতিক

কত লোককে সরালো যুক্তরাষ্ট্র

সাননিউজ ডেস্ক: এখন পর্যন্ত তিন হাজার ২ শতাধিক লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার (১৭ আগস্ট) কেবল একদিনেই ১১০০ লোককে সরোনো হয়েছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ কথা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন সামরিক বাহিনী আজ ১৩টি বিমানে করে আমেরিকান নাগরিক, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবারসহ আনুমানিক ১১শ’ লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে এসেছে।

তিনি বলেন, মার্কিন সেনাসহ আফগানিস্তান থেকে এ পর্যন্ত তিন হাজার ২০০ লোককে সরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে প্রায় ২ হাজার আফগান রয়েছে। এদের বিশেষ অভিবাসনের আওতায় আনা হয়েছে।

সশস্ত্র গোষ্ঠীরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই অশান্ত কাবুল। সশস্ত্র গোষ্ঠীরা ভয়ে বহু আফগান নাগরিক দেশত্যাগ করতে চাইছেন। যেকোনো উপায়ে দেশ ছাড়াতে অনেকেই কাবুল বিমানবন্দরে ভিড় করছেন। এসব ঘটনার মধ্যেই কাবুল বিমানবন্দরে পরে থাকা শিশুর ভিডিও প্রকাশ্যে আসে। প্রাণ বাঁচাতে জীবন বিপন্ন করে বিমানের ইঞ্জিনের ওপর চড়ে বসেন। সেখান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় দুজনের।

সাননিউজ/এএসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা