মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান
আন্তর্জাতিক

আশরাফ গনি আফগানিস্তানের কেউ নন

আন্তর্জাতিক ডেস্ক: পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে আর আফগানিস্তানের কোনো কর্মকর্তা বলে স্বীকার করে না বলে জানিয়েছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান। তিনি আফগান পরিস্থিতি সম্পর্কে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

গত ১৫ আগস্ট রোববার তালে’বান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায়, তখন আশরাফ গনি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান। অনেক জল্পনা শেষে বুধবারই সংযুক্ত আরব আমিরাত জানায়, মানবিক কারণে গনি ও তার পরিবারকে আশ্রয় দেয়া হয়েছে।

এরপর সাবেক আফগান প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় দাবি করেন, তালে’বান তাকে হত্যা করতে চেয়েছিল বলে তিনি দেশত্যাগ করেছেন। তালে’বান প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে গনির সন্ধানে প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়েছে বলেও দাবি করেন আশরাফ গনি।

বুধবারের বক্তব্যে শেরম্যান বলেন, আফগান জনগণের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা সত্ত্বেও তালে’বান লোকজনকে দেশত্যাগের উদ্দেশ্যে বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার (আগামীকাল) থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানে নিজের কনস্যুলেট কর্মীর সংখ্যা দ্বিগুণ করবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা