আন্তর্জাতিক

কাবুলে বিমানবন্দরে পাঁচ দিনে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশে রোববার থেকে এ পর্যন্ত মোট ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক সশস্ত্র কর্মকর্তা।

বেনামে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, গুলিতে ও ভিড়ের চাপে পিষ্ট হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিমানবন্দরের প্রবেশপথে ভিড় করে থাকা জনতাকে তাদের কাছে ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে বাড়িতে চলে যাওয়ার আহ্বান জানান এ কর্মকর্তা।

সশস্ত্র গোষ্ঠী বিমানবন্দরে থাকা লোকজনের কাউকে ‘আঘাত করতে চায় না’ বলেও জানিয়েছেন তিনি।

এই মূহুর্তে আফগানিস্তান ছাড়ার একমাত্র পথ কাবুল বিমানবন্দরে ও এর আশপাশে দেশ ছাড়তে ইচ্ছুক হাজার হাজার লোক অবস্থান করছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে সেখানে বিশৃঙ্খলা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে।

বিবিসি জানিয়েছে, কাবুল বিমানবন্দর এখনও যুক্তরাষ্ট্রের বাহিনীর নিয়ন্ত্রণে আছে কিন্তু এর আশপাশের সড়কগুলোতে পাহারা দিচ্ছে সশস্ত্র সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোষ্ঠীটির এসব সশস্ত্র পাহারাদাররা লোকজনকে বিমানবন্দরের ভেতরে প্রবেশে বাধা দিচ্ছে, এমনকি যাদের বৈধ কাগজপত্র আছে তাদেরও ঢুকতে দিচ্ছে না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা