আন্তর্জাতিক
আক্রমণকালে 

‘মাস্ক’ পরায় তালেবানের প্রশংসায় সিএনএন!

আন্তর্জাতিক ডেস্ক: একপ্রকার বিনাযুদ্ধেই কাবুল দখল করেছে তালেবান।

রোববার কয়েকদিনের টানা অভিযানের পর তারা এই ঘটনা ঘটান। এসময় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মুখ ‘মাস্ক’ দিয়ে ঢাকা থাকার প্রশংসা করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এমন একটি খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। তবে খবরটি সঠিক নয় বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়া খবরটির স্রষ্টা ‘দ্য ব্যাবিলন বি’ নামে একটি কৌতুক ওয়েবসাইট।
তারাই সিএনএনের একটি প্রতিবেদনের স্ক্রিনশট সম্পাদনা (এডিট) করে মজার ছলে ‘তালেবানের মাস্ক পরা’ বিষয়ক খবর প্রচার করে। আর এই বিষয়টিই অনেকে না বুঝে সত্য বলে ধরে নেন।

এ ধরনের লোকদের মধ্যে রয়েছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী।

সোমবার সিএনএনের প্রতিবেদনের ভুয়া স্ক্রিনশটটি টুইটারে শেয়ার করে তিনি লিখেছেন, নিরপরাধ মানুষ হত্যা করা সময় তালেবান মাস্ক পরে থাকার প্রশংসা করেছে সিএনএন। তার ওই পোস্টটি এ পর্যন্ত চার হাজারের বেশি লাইক পেয়েছে, শেয়ার হয়েছে অন্তত ১ হাজার ১৭০ বার।

এছাড়া কিরণ এস নামে এক ফেসবুক ব্যবহারকারী একই স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, বোমা বিস্ফোরিত হলেও তারা করোনা ছড়াতে দেয়নি.. ওয়াও!!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা