আন্তর্জাতিক

তালেবানের ক্ষমতায় হামাসের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২০ বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করায় তালেবানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

সোমবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে হামাস জানিয়েছে, সমগ্র আফগান ভূমিকে মার্কিন দখলদায়িত্ব থেকে মুক্ত করায় তালেবানকে অভিনন্দন।

হামাস সাহসী নেতৃত্বের মাধ্যমে দীর্ঘ ২০ বছরের আগ্রাসনের অবসানের জন্য তালেবানের প্রশংসা করেছে।

বিবৃতিতে হামাস আফগান জনগণের সফল ভবিষ্যতের ব্যাপারে শুভকামনা জানিয়েছে। হামাস জানায়, আমেরিকান সৈন্যদের বিতাড়িত করা প্রমাণ করে যে, জনগণের প্রতিরোধই এই বিজয়ের কারণ।

ফিলিস্তিনে ইসরাইলের দখলদায়িত্বের বিরুদ্ধে লড়াই করে আসছে হামাস। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে আসছে সংগঠনটি৷ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বেশিরভাগ দেশের কাছে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত৷ তবে হামাসের কিছু মিত্র দেশও রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা