আন্তর্জাতিক

‘আফগানরা দাসত্বের শেকল ভেঙেছে’ 

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানরা ‘দাসত্বের শেকল ভেঙেছে।’

তিনি আরো বলেন, আফগান সরকার পতনের মধ্য দিয়ে তালেবান ক্ষমতায় আসীন হওয়ার মুহূর্তে সাংস্কৃতিক আগ্রাসন কীভাবে ‌‘মানসিক দাসত্বের’।

পাকিস্তানে একক জাতীয় শিক্ষাক্রম চালুর বিষয়ে ইসলামাবাদে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে ইমরান খান দেশে দুটি সমান্তরাল শিক্ষাব্যবস্থার সমালোচনায় বলেন, ‘ইংরেজি মাধ্যম’ বিদ্যালয় ‘অন্য কারও সংস্কৃতি’ গ্রহণের দিকে ঠেলে দিচ্ছে পাকিস্তানকে।

ইমরান বলেন, ‘যখন আপনি কারো সংস্কৃতির সঙ্গে নিজেকে অভিযোজিত করেন তখন আপনি তা শ্রেষ্ঠ বলে বিশ্বাস করেন এবং আপনি তার দাস হয়ে যান। এটা ভাঙা কঠিন। প্রকৃত ক্রীতদাসের চেয়ে মানসিক দাসত্ব আরও বেশি খারাপ ও বিপদজনক।’

তার কথায়, ‌‌‘অন্য সংস্কৃতি গ্রহণ করলে আপনি মনস্তাত্ত্বিকভাবে বশীভূত হন। যখন এটা ঘটে মনে রাখবেন, তা প্রকৃত দাসত্বের চেয়ে খারাপ। সাংস্কৃতিক দাসত্বের শৃঙ্খল ছুঁড়ে ফেলা কঠিন। এখন আফগানিস্তানে যা হচ্ছে, তারা শেকল ভেঙেছে দাসত্বের।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা