আন্তর্জাতিক

তালেবান নিয়ন্ত্রণে ৮ প্রাদেশিক রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক : কোনোভাবেই থামানো যাচ্ছে না তালেবান যোদ্ধাদের। একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তারা।

সশস্ত্র গোষ্ঠীটি উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি নিজেদের দখলে নিয়েছে। এ নিয়ে আটটি প্রাদেশিক রাজধানীর দখল নিলো তালেবান।

স্থানীয় এক এমপি ও এক সেনা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, তালেবানরা বাগলানের রাজধানী পুল-ই-খুমরি দখল করেছে।

আফগানিস্তান থেকে মার্কিনসহ বহুজাতিক সব সেনা সরিয়ে নেওয়ার সময় যত ঘনিয়ে আসছে তত দাপট বাড়ছে তালেবানের।

মঙ্গলবার (১০ আগস্ট) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ দখল করে তালেবান। শুক্রবার নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখলের মধ্য দিয়ে গ্রামাঞ্চলগুলোর দখল নেওয়া তালেবান প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল করে।

তালেবান খুব দ্রুতগতিতে আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে। গ্রামীণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এখন বড় বড় শহর ও বাণিজ্য কেন্দ্রগুলো দখল করছে তালেবান।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা