আন্তর্জাতিক

বুর্জ খলিফার চূড়ায় এমিরেটস-এর বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক : এমিরেটস এয়ারলাইনস-এর বিজ্ঞাপন চিত্র ধারণ করা হয়েছে বুর্জ খলিফার চূড়ায়। যা ভূপৃষ্ঠ থেকে ৮২৮ মিটার উঁচু। বিজ্ঞাপনটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ইউনিফর্ম পরা এমিরেটসের একজন কেবিন ক্রু। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিজ্ঞাপনটি।

বিজ্ঞাপন চিত্রের শুরুতে দেখা যায়, এমিরেটসের কেবিন ক্রু একটি মেসেজ বোর্ড প্রদর্শন করছেন। জুম-আউট করার সঙ্গে সঙ্গে দর্শকদের সামনে ভেসে ওঠে ইউনিফর্ম পরা এক এমিরেটস কেবিন ক্রু বুর্জ খলিফার চূড়ায় একা দাঁড়িয়ে আছেন। এর ব্যাকগ্রাউন্ডে দুবাইয়ের মনোরম স্কাইলাইন।

বিজ্ঞাপনটির পরিকল্পনা ও পরিচালনা করেছে এমিরেটসের ইন-হাউজ ব্র্যান্ড টিম, সহযোগিতা করেছে দুবাইয়ে অবস্থিত প্রাইম প্রোডাকশন এএমজি।

এই বিজ্ঞাপন চিত্রের শুটিং হয়েছে একটি ড্রোন দিয়ে। পুরোটা সময়জুড়েই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এমিরেটস। বিজ্ঞাপন চিত্রের ৩০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি শুটিংয়ের জন্য অট্টালিকার চূড়ায় প্রায় পাঁচ ঘণ্টা শুটিং টিমকে অবস্থান করতে হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা