আন্তর্জাতিক

আফসোস নেই বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান সংকটের সমাধান না করেই মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে প্রতিদিনই নতুন নতুন এলাকার দখল নিচ্ছে তালেবান।

সংকটের সমাধান না করেই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করায় নিজের কোনো আফসোস নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার (১০ আগস্ট) একথা বলেন তিনি। এসময় ঐক্য গড়ে তুলতে এবং নিজ জাতির জন্য যুদ্ধ করতেও আফগানিস্তানের নেতাদের প্রতি আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, ‘তাদেরকে (আফগান বাহিনী) এখন নিজেদের জন্য যুদ্ধ করতে হবে।’

দীর্ঘ প্রায় দুই দশকের যুদ্ধের পর আফগানিস্তান থেকে মার্কিন সেনাসহ বিদেশি সকল সেনাকে দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে দেশজুড়ে হামলা আরও জোরদার করেছে তালেবান। এখন পর্যন্ত দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে কমপক্ষে ৮টি তালেবানের দখলে চলে গেছে। এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষের প্রধান গুলাম বাহাউদ্দিন জাইলানি রয়টার্সকে বলেছেন, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ২৫টিতে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের লড়াই চলছে। গত দুই মাসে ৬ লাখের বেশি পরিবার বাস্ত্যুচুত হয়েছে; যাদের অধিকাংশই রাজধানী কাবুলে আশ্রয় নিয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা