আন্তর্জাতিক

মিয়ানমারকে ৫ কোটি ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের 

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত মিয়ানমার। তাই মানবিক সহায়তা হিসেবে পাঁচ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১০ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে থাইল্যান্ডকেও ৫০ লাখ ডলার দেওয়া হবে। মিয়ানমারে সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে পালানো মানুষদের যেসব দাতব্য সংস্থা স্বাস্থ্যসেবা, খাদ্য, আশ্রয়ণ ও পানি সরবরাহ করছে তাদেরকেই পাঁচ কোটি ডলার দেওয়া হবে।

তিনি বলেন, ‘এই তহবিল ক্রমবর্ধমান মানবিক চাহিদার একটি গুরুত্বপূর্ণ সময়ে দেওয়া হচ্ছে এবং থাইল্যান্ড ও বার্মার মানুষদের জীবনে কোভিড -১৯ এর প্রভাব হ্রাসে সাহায্য করবে।’

গত পহেলা ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে হাজারো মানুষ তাদের বসতবাড়ি ছেড়ে পালিয়েছে। অনেকে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা