আন্তর্জাতিক

টিকা না নিলে ট্রেনে ওঠা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান। এর মধ্যেই নতুন নিয়ম চালু করেছে দেশটির। যেসব নাগরিক এখন পর্যন্ত করোনা টিকার অন্তত একটি ডোজও নেননি, তাদের জন্য এবার রেল ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার।

মঙ্গলবার (১০ আগষ্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক ডন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির করোনা প্রতিরোধ বিষয়ক সর্বোচ্চ সরকারি সংস্থা ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) সোমবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী এবং এনসিওসির প্রধান আসাদ ওমরের সভাপতিত্বে সোমবার বৈঠক করে সংস্থাটি।

বৈঠকে সিদ্ধান্ত হয়, যে সব নাগরিক এখন পর্যন্ত করোনা টিকার একটি ডোজও নেননি, তারা আগামী ১ অক্টোবর থেকে ট্রেনে উঠতে পারবেন না।

এর আগে গত ২৫ জুলাই টিকার ডোজ না নেওয়া যাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছিল এনসিওসি। সেই পথ ধরে এবার রেল ভ্রমণেও নিষেধাজ্ঞা আসছে।

পাকিস্তানের সরকারি তথ্য ও আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী, মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭১ হাজার ৬২০ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৩ হাজার ৯১৮ জন।

সূত্র : ডন

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা