আন্তর্জাতিক

করোনার প্রকোপ বেড়েছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে দৈনিক সংক্রমণ বেড়েছে ভারতে। একইসাথে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন।
বুধবার (১১ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, মঙ্গলবার (১০ আগস্ট) দেশটিতে ২৮ হাজার ২০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। একদিন পর বুধবার (১১ আগস্ট) প্রায় ১০ হাজার বাড়লো আক্রান্ত মানুষের সংখ্যা। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২০ লাখ ৩৬ হাজার মানুষ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৯ হাজার ১৭৯ জনের। এর আগে মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৩৭৩ জনের।
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ ৫১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৩ লাখ ১৬ হাজার জনের।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা