আন্তর্জাতিক

দাবানল নেভাতে গিয়ে বিধ্বস্ত বিমান

আন্তর্জাতিক ডেস্ক: দাবানল পুড়ছে গ্রিস। দেশটির সরকার নানাভাবে চেষ্টা করছে এ দাবানল নেভাতে। এবারে দাবানল নেভাতে গিয়ে দেশটির ফায়ার সার্ভিসের একটি পেজেটেল উড়োজাহাজ বিমানটি বিধ্বস্ত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। খবর এএফপি।

রোববার (৮ আগষ্ট) গ্রিসের পশ্চিমাঞ্চলীয় দ্বীপ এভিয়ার উত্তরাংশের বিস্তৃত পাইন বনে দাবানল দেখা দিয়েছে উল্লেখ করে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, জোর বাতাসের প্রভাবে তা ছড়িয়ে পড়ে ক্রমশ লোকালয়ের দিকে এগিয়ে আসছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক গ্যাস বোঝাই সেই উড়োজাহাজটি পাঠানো হয়েছিল। আগুন নেভাতে গিয়েই বিধ্বস্ত হয় সেটি। তবে উড়োজাহাজের পাইলট ও সহপাইলট অক্ষত আছেন এবং দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মীরা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন বলে এএফপিকে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

গ্রিসের বেসামরিক সুরক্ষা বিষয়ক উপমন্ত্রী নিকোস হার্দালিয়াস এএফপিকে বলেন, জোর বাতাসের কারণে দাবানল বনাঞ্চল থেকে সমুদ্রতীরবর্তী গ্রামসমূহের দিকে এগিয়ে আসছে। তবে গ্রামগুলোর বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

হার্দালিয়াস বলেন, ‘এভিয়ার উত্তর ও দক্ষিণে দু’টি ফায়ার সার্ভিস স্টেশন আছে। কর্মীরা বিরামহীন ভাবে কাজ করছেন। দ্বীপটির বাসিন্দাদের প্রাণহানির শঙ্কা আপাতত নেই।’ ‘কিন্তু দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। আমরা একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা কেউ জানে না।’

স্মরণকালের ভয়াবহতম তাপদাহে বিপর্যস্ত ভূমধ্যসাগরীয় দেশ গ্রিস ও তুরস্কে সম্প্রতি দাবানল দেখা দিয়েছে। প্রকৃতিক এই দুর্যোগের প্রভাবে এ দু’দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে গত দু’সপ্তাহ ধরে।

ইতোমধ্যে গ্রিসে ২ জন এবং তুরস্কে ৮ জনের প্রাণহানি হয়েছে এবং গত ১৪ দিনে এ দু’টি দেশের অন্তত শ’খানেক মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে তুরস্কে বৃষ্টি হওয়ায় সেখানকার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু গ্রিস এখনও পুড়ছে তাপদাহ ও দাবানলে।

সূত্র : এএফপি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা