আন্তর্জাতিক

বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে সড়কের পাশে বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে আরও ২১ জন আহত হয়েছেন। রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় পুলিশকে লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে।

বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।

শহরের সেরেনা হোটেল সংলগ্ন সড়কে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত ২১ জনের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন ১২ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, মোটরসাইকেলে করে বোমা বহন করে পুলিশ ভ্যানকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় বিস্ফোরণের শব্দে আশপাশের ভবনও কেঁপে উঠে। এ ঘটনার পর হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে এখনো এই হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও ইরানের সীমান্ত সংলগ্ন। বহুদিন ধরে তালেবান, সুন্নি যোদ্ধাসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী হামলার হুমকি দিয়ে আসছে বলে সে অঞ্চলে বসবাসকারী শিয়া মুসলিমরা অভিযোগ করে আসছেন।

হামলার নিন্দা জানিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম জামাল খান বলেন, ‘সন্ত্রাসীরা প্রদেশের শান্তি নষ্ট করতে চায়। আমরা কোনোভাবেই সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা সফল হতে দেবো না।’ হামলার ঘটনায় দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন তিনি।

পাকিস্তানের বেলুচিস্তানকে ঘিরে বিশাল বিনিয়োগ করেছে চীন। চীনের সড়ক ও রেলপথ নির্মাণে ৬২ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন প্রকল্পের কাজ চলছে সেখানে। সন্দেহ করা হচ্ছে, এই প্রকল্পের সঙ্গে নিরাপত্তার কাজে জড়িতদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা