আন্তর্জাতিক

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না : তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক অফিসের মুখপাত্র আল-জাজিরাকে বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য আমেরিকাকে সতর্ক-বার্তা পাঠানো হয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতির বিষয়ে আফগান সরকারের সঙ্গে তালেবান কোনো চুক্তিতে পৌঁছায় নি। তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করে আফগান সরকার উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বলেও ওই মুখপাত্র অভিযোগ করেন।

আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তালেবান দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে এবং আফগান সরকারি বাহিনীর ওপর ও বিভিন্ন দপ্তরে হামলার জোরদার করেছে। মার্কিন সরকার দাবি করছে, তালেবানরে অগ্রাভিযান ঠেকাতে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

শনিবার মার্কিন বি-৫২ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান জাওজান প্রদেশের শেবারগানে তালেবানের অবস্থানে হামলা চালায়। এতে বহু তালেবান নিহতের পাশাপাশি তাদের প্রচুর রসদ বিনষ্ট হয়। ব্রিটিশ পত্রিকা দ্যা টাইমস জানিয়েছে, এই হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা