ওয়াশিংটনে ক্যাপিটল হিলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে মনোনয়নের বিষয়ে সেনেট কমিটির শুনানি চলাকালীন প্রতিনিধি দেব হালান্ড
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দুশ’ বছরের প্রথা ভঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক: এ বছরের ১৫ই মার্চ যুক্তরাষ্ট্রের সেনেট নিউ মেক্সিকোর কংগ্রেস প্রতিনিধি ডেব হালান্ডকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে নিশ্চিত করে। তিনি প্রথম আদিবাসী আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের কোন মন্ত্রণালয়ের নেতৃত্ব দিচ্ছেন। একই সঙ্গে দুই শতাব্দী ধরে উপজাতিদের উপর প্রভাব বিস্তারকারী কেন্দ্রীয় সংস্থার প্রথম আদিবাসী নেতৃত্বদানকারী হালান্ড ৫১-৪০ ভোটে তার স্থান নিশ্চিত করেছিলেন।

ডেমোক্র্যাট এবং উপজাতি গোষ্ঠী হালান্ডের নিশ্চিতকরণকে ঐতিহাসিক বলে অভিহিত করে বলেছিল, তাকে নির্বাচিত করার অর্থ হলো যে আদিবাসীরা - যারা যুক্তরাষ্ট্র সৃষ্টির আগে উত্তর আমেরিকায় বসবাস করতো- তারা প্রথমবারের মতো একজন আদিবাসীকে একটি শক্তিশালী বিভাগের নেতৃত্বে দেখবে।

যেখানে কেন্দ্রীয়ভাবে স্বীকৃত প্রায় ৬০০টি উপজাতির সঙ্গে সম্পর্ক তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে। এই মন্ত্রণালয় জনসাধারণের জমি এবং পানিতে জ্বালানি শক্তির উন্নয়ন, জাতীয় উদ্যান এবং বিপন্ন প্রজাতি সহ অন্যান্য বিষয়গুলির তত্ত্বাবধান করে।

ওয়াশিংটন শহরের কেন্দ্রস্থলে অভ্যন্তরীন ভবনের পাশে, সমর্থকরা, দুই মেয়াদে কংগ্রেসে প্রতিনিধিত্বকারী মহিলা যিনি বৃহত্তর আলবাকার্কের প্রতিনিধিত্ব করেন, হালান্ডের একটি ছবি তুলে ধরেছিলেন যেখানে লেখা ছিল, "আমাদের পূর্বপুরুষের স্বপ্ন সত্য হলো।"

অনেক আদিবাসী ৬০বছর বয়সী হালান্ডকে এমন একজন হিসেবে দেখেন যিনি তাদের দাবী তুলে ধরবে এবং পরিবেশ ও উপজাতিদের অধিকার রক্ষা করবে। হালান্ডকে নির্বাচিত করার ফলে দু শ’ বছর ধরে চলে আসা উপজাতি নয়, যাদের অধিকাংশই পুরুষ কর্মকর্তা আমেরিকান-ইন্ডিয়ান বিষয়ে কাজ করেন, সেই ধারাটি ভেঙ্গে ফেলা হয়। কেন্দ্রীয় সরকার প্রায়ই আদিবাসীদের স্থানচ্যুত করার কাজ করে এবং কিছুদিন আগে পর্যন্ত তাদের শ্বেতাঙ্গ সংস্কৃতিতে আত্মীকরণের জন্য কাজ করেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা