এসি-১৩০ গানশিপ -ফাইল ছবি
আন্তর্জাতিক

আফগানিস্তানে হামলার নির্দেশ বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের বিমানঘাঁটি থেকে বি-৫২ বোমারু বিমান এবং এসি-১৩০ গানশিপ আফগানিস্তানের কান্দাহার, হেরাত ও লস্কারগাহ’র মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে বোমা হামলা চালায়। দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান একসঙ্গে ৩২ টন বোমা ব্যবহার বহন করতে পারে। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত দ্য টাইমস পত্রিকা এমন তথ্য জানিয়েছে।

এর পাশাপাশি মার্কিন বাহিনী এসি-১৩০ গানশিপ মোতায়েন করেছে যা প্রতিদিন অন্তত পাঁচটি মিশন পরিচালনা করতে পারে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জওজান প্রদেশে তালেবান অবস্থানগুলোতে বি-৫২ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা।

দ্যা টাইমসের রিপোর্টে আরো বলা হয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। তার আগ পর্যন্ত এই ধরনের বিমান হামলা অব্যাহত থাকবে। ব্রিটিশ দৈনিকটি বলছে, দীর্ঘ পাল্লার এসব বোমারু বিমান মোতায়েন করে আমেরিকা আফগান সরকারের প্রতি তার সমর্থনের কথা পরিষ্কার করল।

এদিকে, আফগান বিমানবাহিনী এখনো মার্কিন সরবরাহকারী বিমানের ওপর নির্ভরশীল। আফগান বাহিনী যে বিমান ব্যবহার করে তার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং দক্ষ টেকনিশিয়ান নেই। এতদিন ধরে মার্কিন কন্ট্রাক্টররা এসব কাজ করত। দ্যা টাইমসের খবর অনুসারে এ কথাও পরিষ্কার হয় যে, বহু বছর ধরে আফগান বাহিনীকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার কথা বললেও প্রকৃতপক্ষে আমেরিকা তা করে নি; তাদেরকে নির্ভরশীল করে রেখেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা