আন্তর্জাতিক

দাবানল নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : দাবানল নেভাতে গিয়ে বিধ্বস্ত হয়েছে ফায়ার সার্ভিসের একটি পেজেটেল উড়োজাহাজ। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রোববার (৮ আগস্ট) গ্রিসের পশ্চিমাঞ্চলীয় দ্বীপ এভিয়ার উত্তরাংশের বিস্তৃত পাইন বনে দাবানল দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক গ্যাস বোঝাই উড়োজাহাজটি পাঠানো হয়েছিলো। আগুন নেভাতে গিয়েই বিধ্বস্ত হয় বিমানটি।

তবে পাইলট ও সহপাইলট অক্ষত আছেন এবং দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মীরা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন বলে এএফপিকে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

গ্রিসের বেসামরিক সুরক্ষা বিষয়ক উপমন্ত্রী নিকোস হার্দালিয়াস এএফপিকে বলেন, জোর বাতাসের কারণে দাবানল বনাঞ্চল থেকে সমুদ্রতীরবর্তী গ্রামসমূহের দিকে এগিয়ে আসছে। তবে গ্রামগুলোর বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

স্মরণকালের ভয়াবহতম তাপদাহে বিপর্যস্ত ভূমধ্যসাগরীয় দেশ গ্রিস ও তুরস্কে সম্প্রতি দাবানল দেখা দিয়েছে। প্রকৃতিক এই দুর্যোগের প্রভাবে এ দুদেশের বিভিন্ন স্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে গত দুসপ্তাহ ধরে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা