আন্তর্জাতিক

দেবী মুখে সোনার মাস্ক!

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। বিশ্বজুড়ে করোনার সংক্রমণের হার বাড়ছে। বাড়ছে মৃত্যুও। তবে এর সচেতনার হার কিভাবে বাড়ানো যায় সেজন্য ভারতে নিয়েছে ভিন্ন রকম এক উদ্যোগ।

তখন করোনা সচেতনতায় দেবী দুর্গার মুখে পরানো হলো মাস্ক। যেনতেন মাস্ক নয়- একেবারে সোনার মাস্ক। দুর্গা প্রতিমার মুখে সোনার মাস্ক পরানোর অভিনব এ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের বাগুইআটির অশ্বিনী নগর বন্ধুমহল ক্লাব।

রোববার (৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রতিমার মুখে সোনার মাস্ক পরিয়ে দেন রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। উপস্থিত ছিলেন শাস্ত্রবিশারদ শোভাবাজার রাজবাড়ির প্রধান পুরোহিতও।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বন্ধুমহল ক্লাবের এবারের থিমের নাম ‘অরুণ’। যাতে প্রয়াত থিম শিল্পী অরুণ পালকে শ্রদ্ধা জানানো হয়েছে। পাশাপাশি অন্ধকার রাতের মতো কঠিন সময় পেরিয়ে নতুন সূর্যের আগমনের প্রার্থনা করা হয়েছে।

কোভিড পরবর্তী জটিলতার জন্য মৃত্যু হয় অরুণ পালের। তারপর থিমের দায়িত্ব নেন সম্রাট ভট্টাচার্য। প্রয়াত অরুণ পালকে শ্রদ্ধা জানিয়েই থিমের ভাবনা তার। এর পাশাপাশি কোভিড সচেতনতার দিকটিও মাথায় রাখা হয়েছে।

সোনার মাস্কের পাশাপাশি দেবী দুর্গার হাতে রয়েছে সার্জিক্যাল মাস্ক, শরীরের তাপ মাপার যন্ত্র, অক্সিমিটার, ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো অস্ত্র। এতেই যেন করোনা অসুর বধ হয়ে যায়, এই প্রার্থনাই করা হয়েছে।

সোনার মাস্কে আবার বেশি বিলাসিতা হয়ে যায়নি তো? প্রশ্নের উত্তরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কোনো বিলাসিতা নয় শুভ ধাতু হিসেবে সোনার ব্যবহার করা হয়েছে, যাতে সব অশুভের বিনাশ হয়। পূজার ব্যয় অন্যান্যবারের থেকে অনেক কমই করা হয়েছে।

পাশাপাশি এলাকায় নানা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত অশ্বিনী নগর বন্ধুমহল ক্লাব। এলাকায় সেফ হোম রয়েছে, অক্সিজেন পার্লারও খোলা হয়েছে, কারও প্রয়োজন হলেই ছুটে যান ক্লাবের সদস্যরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা