আন্তর্জাতিক

করোনা রোধে 'গ্রিন পাস' চালু ইতালিতে

আন্তর্জাতিক ডেস্ক : করোনার সংক্রমণ রোধে ‘গ্রিন পাস’ নামে ডিজিটাল সার্টিফিকেট চালু করছে ইতালি। কয়েকটি পরিষেবা ও জনসমাগম ঘটে এমন এলাকায় প্রবেশের জন্য এই সার্টিফিকেট ব্যবহার করা হবে।

বিসির’র প্রতিবেদনে জানা যায়, যারা অন্তত এক ডোজ কোভিড টিকা নিয়েছেন, কোভিড থেকে সেরে উঠেছেন বা ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষার ফল যাদের ‘নেগেটিভ’ এসেছে কেবল তারাই পাবেন এই গ্রিন পাস।

শুক্রবার (৬ আগস্ট) থেকে জিম কিংবা রেস্তোরাঁর মতো জায়গাগুলোতে ১২ বছরের বেশি বয়সের যে কাউকে পাস দেখাতে হবে। ইউরোপের বেশ কয়েকটি দেশে এমন পাস চালু হয়েছে। এবার ইতালিও সেই কাতারে সামিল হলো। ফ্রান্স আগেই হেলথ পাস চালু করেছে।

জনমত জরিপে দেখা গেছে, ইতালির বেশিরভাগ মানুষ এ উদ্যোগকে সমর্থন করছে। যদিও ইতালির কয়েকটি অঞ্চলে এ পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে। ইতালির ৬০ শতাংশ এর বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়েছে। কিন্তু করোনাভাইরাসের ডেল্টা ধরনের প্রকোপে কোভিড শনাক্ত বাড়ছে। এ সপ্তাহে দেশটিতে ২২ হাজার জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা