আন্তর্জাতিক

বুরকিনা ফাসোয় হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : বুরকিনা ফাসোয় সশস্ত্র সন্ত্রাসীর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। দেশটির উত্তরাঞ্চলীয় এলাকার গ্রামগুলোতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গত বুধবার দুপুরের দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা দেশটির মারকোয়ে শহরের কাছে কয়েকটি গ্রামে হামলা করে। পরে বিকেলের দিকে সেসব এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক, ১৫ জন সরকারি সেনা এবং সরকার সমর্থিত বেসামরিক মিলিশিয়া বাহিনীর ৪ জন সদস্য রয়েছেন। এছাড়া সরকারি নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১০ হামলাকারীও নিহত হয়েছেন।

হত্যাকোণ্ডের ঘটনা ছাড়াও গবাদিপশু চুরি ও গ্রামবাসীদের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা